বানারীপাড়ায় কর্মহীন দোকান কর্মচারী, রিকশা ও ভ্যান চালকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন এমপি শাহে আলম
- আপডেট সময় : ০৪:০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০ ১৫৯ বার পড়া হয়েছে

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি
বানারীপাড়ায় করোনাভাইরাসের বিস্তার রোধে লগডাউনে থাকা বন্দর বাজারের কর্মহীন দোকান কর্মচারী, রিকশা ও ভ্যান চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক। বৃহস্পতিবার দুপুরে বাজার রিকশাস্ট্যান্ডে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তারা এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ, থানার অফিসার ইনচার্জ(ওসি) শিশির কুমার পাল, উপজেলা ইঞ্জিনিয়ার মো. হুমায়ুন কবির, আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ডু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির হোসেন সরদার, প্রেস ক্লাব সভাপতি রাহাদ সুমন, সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েল, ইলিয়াস শেখ, জাকির হোসেন, প্রভাষক মামুন আহমেদ, যুগ্ম সম্পাদক মোঘল সুমন শাফকাত(শুভ), ফয়েজ আহম্মেদ শাওন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ।উল্লেখ্য, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ মো. শাহে আলম এবং উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক বানারীপাড়ায় ৫ হাজার কর্মহীন দরিদ্র পরিবারের খাবারের দায়িত্ব নিয়েছেন।


























