সংবাদ শিরোনাম ::
আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি

শরীরে জ্বর থাকায় করোনা সন্দেহে এক নারীকে ঘর থেকে বের করে দিয়েছেন তার স্বজনরা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৪:১৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০ ২২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ তহিরুল ইসলাম নিজস্ব প্রতিনিধি::-

শরীরে জ্বর থাকায় করোনা সন্দেহে এক নারীকে ঘর থেকে বের করে দিয়েছেন তার স্বজনরা। অসহায় ওই নারীর এখন ঠাঁই হয়েছে রাস্তায়। সেখানেই তিনি খোলা আকাশের নিচে কাতরাচ্ছেন। ঘরছাড়া ওই নারীর নাম রেনিস বেগম মালা ৪২।

রোববার রাতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

রেনিস বেগম মালা উপজেলার সদর ইউনিয়নের উনিশ নম্বর গ্রামের মৃত নূর হোসেন হাওলাদারের মেয়ে। তিনি ঢাকার মুগদা থানার উত্তর মুগদাপাড়ায় থাকেন বলে জানা গেছে।

রেনিসের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে তিনি স্বামী পরিত্যক্তা। স্বামীর সঙ্গে দূরত্বের পর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত।

খোঁজ নিয়ে জানা গেছে, এক সপ্তাহ আগে রেনিস ঢাকা থেকে রাঙ্গাবালী এসে উনিশ নম্বর গ্রামের সৎভাই জসিম হাওলাদারের বাড়িতে ঠাঁই নেন। কিন্তু কয়েক দিন ধরে রেনিস জ্বরে ভুগছেন।

গতকাল রাতে রেনিসের স্বজন ও স্থানীয় কয়েকজন তাকে ঘর থেকে বের করে দেন। এর পর থেকে খালগোড়া বাজারের চৌরাস্তায় গিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন তিনি।

খালগোড়া বাজারের কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, রাত ৮টার দিকে চৌরাস্তায় একটি দোকানের সামনে রেনিস নামে এক নারী অসুস্থ অবস্থায় এসে আশ্রয় নেন। সেখানে তিনি কাতরাচ্ছিলেন। তাদের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন।

বর্তমানে করোনা পরিস্থিতি খোলা জায়গায় ওই নারী নিরাপদ নয় উল্লেখ করে এন্ট্রি করোনা ইউথ সোসাইটি রাঙ্গাবালীর স্বেচ্ছাসেবী গাজী মোঃ নাহিদ বলেন, বিষয়টি শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। ইউএনওকেও বিষয়টি অবহিত করেছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাশফাকুর রহমান বলেন, ঘটনাটি শুনে আমি তাৎক্ষণিক খোঁজখবর নিয়েছি। তার ভাইয়ের সঙ্গে কথা বলেছি। রাতে তার খাবারের ব্যবস্থা করেছি। ডাক্তারের সঙ্গেও কথা বলেছি। সোমবার সকালে তাকে এখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হবে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শরীরে জ্বর থাকায় করোনা সন্দেহে এক নারীকে ঘর থেকে বের করে দিয়েছেন তার স্বজনরা।

আপডেট সময় : ০৪:১৪:১৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০