সংবাদ শিরোনাম ::
অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ, আবেদন করা যাবে ঘরে বসেই ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, চলন্ত বাস থেকে ফেলে দেওয়ায় প্রাণ গেল দুই যাত্রীর খাল পরিষ্কারে পানিতে নেমে প্রশংসায় ভান্ডারিয়ার ইউএনও বিরামপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত,প্রধান অতিথি সংসদ সদস্য ডা.জাহিদ হোসেন বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের ৭ নেতা- কর্মী আটক নাশকতা ও ষড়যন্ত্রের প্রতিবাদে বানারীপাড়ায় বিক্ষোভ সমাবেশ

অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা

মোহাম্মদ আলী, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জন্মগতভাবেই জটিল হৃদরোগে আক্রান্ত বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের জাহাপুর গ্রামের তরুণ ইবনুল সায়েক সিফাত। দীর্ঘদিন ধরে হৃদরোগের সঙ্গে লড়াই করে আসা সিফাতের জীবন এখন চরম সংকটের মুখে। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৩০ লাখ টাকা। কিন্তু পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না।

পরিবারের সদস্যরা জানান, সিফাতের শারীরিক অবস্থার দিন দিন অবনতি হচ্ছে। বর্তমানে সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। দৈনন্দিন সাধারণ কাজগুলোও তার পক্ষে করা কঠিন হয়ে পড়েছে।

সিফাতের ভাই আক্ষেপ করে বলেন, “ওর অনেক কষ্ট হচ্ছে। দৈনন্দিন কোনো কাজই করতে পারে না। চলাফেরা করতে পারে না, এমনকি নিজে হাতে পানি ঢেলে খেতেও পারছে না। ওর এই কষ্ট আমরা চোখের সামনে দেখছি, কিন্তু আর্থিক সামর্থ্য না থাকায় প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে পারছি না। আমার বাবা দীর্ঘদিন প্রবাসে থেকে যা উপার্জন করেছেন, সবই ওর চিকিৎসার পেছনে ব্যয় করা হয়েছে। এখন অর্থসংকটের কারণে ওর চিকিৎসা করাতে পারছি না।”

সিফাতের ছোট খালা জানান, সিফাতের শারীরিক অবস্থা এতটাই খারাপ যে স্বাভাবিকভাবে খাবার খেতেও পারছে না। তিনি বলেন, “ও খাবার খেতে পারে না, মুখ থেকে খাবার পড়ে যায়। বসা থেকে উঠতেও অনেক সময় লাগে। একসময় ওদেরও আমাদের মতো সাজানো-গোছানো সংসার ছিল। ২০১৭ সালে সিফাতের মা ক্যানসারে মারা যাওয়ার পর থেকে ওরা নানির আশ্রয়ে থাকত। এরপর ২০১৯ সালে আমার মাও মারা যান। তারপর থেকে ওদের নিয়ে আমি বরিশালে একটি ভাড়া বাসায় থাকছি এবং সাধ্যমতো চিকিৎসা চালিয়ে যাচ্ছি।”

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ২০০৭ সালে সিফাতের ওপেন-হার্ট সার্জারি করা হয়েছিল। এরপর বেশ কিছুদিন সুস্থ থাকলেও সম্প্রতি তার হৃদযন্ত্রের জটিলতা আবারও বেড়েছে। উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বড় অঙ্কের অর্থ প্রয়োজন।

এদিকে সিফাতের চিকিৎসায় প্রশাসনের সহযোগিতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা। তিনি বলেন, “সিফাতের অসুস্থতার বিষয়টি অত্যন্ত মর্মস্পর্শী। অর্থের অভাবে একজন তরুণের চিকিৎসা ব্যাহত হওয়া সত্যিই দুঃখজনক। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি মানবিকভাবে বিবেচনা করা হবে এবং সিফাতের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহযোগিতার সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হবে। পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী ও বিভিন্ন সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনকে সিফাতের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। সবার সম্মিলিত সহযোগিতায় সিফাতের চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হলে সে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ পাবে বলে আমরা আশাবাদী।”

একদিকে মায়ের স্নেহহীন জীবন, অন্যদিকে শারীরিক অসুস্থতা আর অর্থনৈতিক সংকট—সব মিলিয়ে সিফাতের জীবন যেন থমকে গেছে। পরিবারের সদস্যরা নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করেও এখন অসহায় হয়ে পড়েছেন।

সিফাতের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৩০ লাখ টাকা। তাই সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী, বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠন এবং দেশ-বিদেশের সহৃদয় মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে তার পরিবার।

মানুষের একটু সহযোগিতাই হয়তো সিফাতের জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে। আবারও সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার স্বপ্ন দেখছে অসুস্থ এই তরুণ। এখন সমাজের মানবিক ও সামর্থ্যবান মানুষের সহযোগিতার দিকেই তাকিয়ে রয়েছে সিফাত ও তার পরিবার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা

অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা

আপডেট সময় : ১২:২৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬