সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

করোনার কারনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০ ১৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ তহিরুল ইসলাম নিজস্ব প্রতিনিধি::-

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় আবাসিক হলগুলো খালি করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট৷ আজ বৃহস্পতিবার দুপুরে সিন্ডিকেটের এক জরুরি সভা থেকে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার মধ্যে হলে অবস্থানরত শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া করোনা–পরিস্থিতিতে শিক্ষার্থীদের ছুটি তিন দিন বাড়ানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সদস্য ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এসব সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আজ দুপুর ১২টার দিকে এই সভা বসে। এ এস এম মাকসুদ কামাল বলেন, ১৬ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৮ থেকে ২৮ মার্চ পর্যন্ত ক্লাস-পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত জানিয়েছিল। সিন্ডিকেট সভায় এই ছুটি তিন দিন বাড়িয়ে ৩১ মার্চ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ছয়টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। হল প্রাধ্যক্ষদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া করোনার প্রাদুর্ভাবে এই সময়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কার্যালয়গুলোর (উপাচার্য, সহ-উপাচার্য কার্যালয়) কার্যক্রম সীমিত রাখা এবং অন্য সব কার্যালয় বন্ধ রাখতে বলেছে সিন্ডিকেট।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়লে বিশ্ববিদ্যালয় এলাকার তথ্য সমন্বয় করতে সিন্ডিকেট সভা থেকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির নাম দেওয়া হয়েছে ‘করোনা রেসপন্স কমিটি’। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন শাহরিয়ার নবীকে। সদস্যসচিব করা হয়েছে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা সারওয়ার জাহানকে।
১৬ মার্চ ছুটি ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো প্রায় ফাঁকা হয়ে গেছে। তবে যাঁরা ঢাকায় কোনো খণ্ডকালীন চাকরি বা টিউশনি করেন, তাঁরা এখনো হলে অবস্থান করছেন। বাংলাদেশে মোট ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক ব্যক্তি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনার কারনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ।

আপডেট সময় : ১০:২০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০