কেদারপুরের ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান রাইসুল ইসলাম রাসেল
কেদারপুরের ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান রাইসুল ইসলাম রাসেল
- আপডেট সময় : ১২:০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশালের বাবুগঞ্জ উপজেলার ২ নং কেদারপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তরুণ সমাজসেবক মো. রাইসুল ইসলাম রাসেল। এ লক্ষ্যে তিনি ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।
রাইসুল ইসলাম রাসেল কেদারপুর ইউনিয়নের পরিচিত সমাজসেবক নুরুল ইসলাম খলিফার ছেলে। স্থানীয়ভাবে পরিচিত এই তরুণ এলাকার মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
তিনি জানান, ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা তাঁর অন্যতম লক্ষ্য।
স্থানীয় সরকারের বরাদ্দ দুর্নীতিমুক্তভাবে এবং সঠিক নিয়মে প্রকৃত অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বণ্টন নিশ্চিত করতে চান তিনি। পাশাপাশি ওয়ার্ডের সাধারণ মানুষের সমস্যা সমাধান ও সরকারি সুযোগ-সুবিধা বণ্টনে স্বচ্ছতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে আগ্রহী।
রাইসুল ইসলাম রাসেল বলেন, ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন পেলে তিনি মানুষের কল্যাণে কাজ করতে চান। নির্বাচিত হলে এলাকার মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখার চেষ্টা করবেন।
তিনি আসন্ন নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।

























