সংবাদ শিরোনাম ::
কেদারপুরের ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান রাইসুল ইসলাম রাসেল উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন সম্পাদক সেন্টু দর্শনা সীমান্তে পলাতক আসামী আটক ঘোড়াঘাটে ৪ জুয়ারি আটক ভ্রাম্যমান আদালতে কারাদন্ড ও জরিমানা ঘোড়াঘাট এলাকায় অভিযান প্রকাশ্যে জুয়া বন্ধে কঠোর বার্তা ভান্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চের ৩ মাসের আহ্বায়ক কমিটি অনুমোদন বরিশালে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা ৮ অক্টোবর থেকে নদীতে ও সমুদ্রে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, জেলেদের মাঝে উদ্বেগ বাবুগঞ্জে খাবারে চেতনানাশক মেশানোর সন্দেহে বৃদ্ধাকে পিটিয়ে আহত, থানায় অভিযোগ ঝালকাঠিতে শারদীয় দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভান্ডারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, আদি ইসলামিয়া মিষ্টান্নকে ২০ হাজার টাকা জরিমানা

উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন সম্পাদক সেন্টু

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি :
  • আপডেট সময় : ১২:০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের উজিরপুর প্রেস ক্লাবের নব গঠিত কমিটির সভাপতি হয়েছেন দৈনিক আজকের বার্তার প্রতিনিধি মো. মহসিন মিয়া লিটন এবং সাধারণ সম্পাদক হয়েছেন জনবাণীর প্রতিনিধি মো. এমদাদুল কাসেম সেন্টু। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল চারটায় উপজেলার মহিউদ্দিন কমপ্লেক্সের হলরুমে উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন নয়া দিগন্তের প্রতিনিধি বিএম রবিউল ইসলাম ও দৈনিক বরিশালের কথার প্রতিনিধি মো. সোহাগ হাওলাদার।

সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে আহমেদুল কবির বিপ্লব, মো. নুরুল ইসলাম, নাসির বালি অপু ও মাহাবুবুর রহমানকে।

কমিটি গঠন উপলক্ষে সভায় সাংবাদিকেরা বলেন, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য আরও জোরদার করা প্রয়োজন। পাশাপাশি সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় প্রেস ক্লাবকে কার্যকর ভূমিকা রাখতে হবে। উজিরপুরের বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ ও সম্ভাবনার বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার ওপরও গুরুত্ব দেওয়া হবে।

নবনির্বাচিত সভাপতি মো. মহসিন মিয়া লিটন বলেন, ‘সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করা এবং প্রেস ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করাই আমাদের লক্ষ্য।’

সাধারণ সম্পাদক মো. এমদাদুল কাসেম সেন্টু বলেন, ‘সব সাংবাদিককে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রেস ক্লাবের কার্যক্রম পরিচালনা করতে চাই। জনস্বার্থের বিষয়গুলো গুরুত্ব দিয়ে তুলে ধরা হবে।’

এদিকে উজিরপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি ও সম্পাদকসহ নেতৃবৃন্দকে বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন সম্পাদক সেন্টু

উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন সম্পাদক সেন্টু

আপডেট সময় : ১২:০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬