আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:৪৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬, সিজন-৬। তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন করা হয়েছে।
দেহেরগতি ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি সাকিব শিকদারের সঞ্চালনায় এবং বরিশাল জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ইসরত হোসেন কচি তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ মিলন খান, বাবুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ পারভেজ খান, দেহেরগতি ইউনিয়ন যুবদল নেতা মো. শামীম হাওলাদার।
প্রধান অতিথির বক্তব্যে ইসরত হোসেন কচি তালুকদার বলেন, “খেলাধুলা একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের অন্যতম মাধ্যম। বর্তমান সময়ে তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। আরাফাত রহমান কোকোর স্মৃতিকে ধারণ করে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট তরুণদের মধ্যে ক্রীড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করবে এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে।”
তিনি আরও বলেন, “তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করতে হবে। এ ধরনের ইতিবাচক উদ্যোগের পাশে সবাইকে দাঁড়ানো উচিত।”
টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও তরুণদের অংশগ্রহণে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।
খেলায় নাহিদ একাদশ বনাম সাকিব একাদশ এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায়
নাহিদ একাদশ ২-০ গোলে জয়ী হয়েছেন।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা বিএনপির নেতা আবুল কালাম মুন্সি, বাবুগঞ্জ উপজেলা জিসাসের সভাপতি মোঃ কবির আকন, বাবুগঞ্জ উপজেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমূখ।

























