সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়া পৌর বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান, ব্যবসায়ীদের শেষবারের মতো সতর্কবার্তা কাঠালিয়ায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি বরিশালে অভ্যন্তরীণ ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে হাজারো যাত্রী ফেসবুকে “গোপনে নয় ওপেনে ঢাকা দখলের’ ঘোষণা: বরিশালে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ঘোড়াঘাটে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের উদ্বোধন কেন্দ্র হতে মেয়াদোত্তীর্ণ চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা বরিশালে পরিত্যক্ত স্থানে ৯ ককটেল, ঘিরে ফেলে পুলিশ—ডাকা হলো বোমা নিষ্ক্রিয়কারী দল বিরামপুরে জাতীয় যুব দিবস উদ্‌যাপন: র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ আদালত অবমাননার দায়ে এবার ব্যারিস্টার ফুয়াদকে তলব

বরিশালে অভ্যন্তরীণ ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে হাজারো যাত্রী

আজকের ক্রাইম ডেক্স
  • আপডেট সময় : ১১:৩৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সড়ক থেকে থ্রি হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে বরিশালের চরকাউয়া বাস টার্মিনাল থেকে ৬টি রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন বাস মালিক ও শ্রমিকেরা। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখে টার্মিনালে বিক্ষোভ করেন তারা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার যাত্রী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের এই বাস টার্মিনাল থেকে ডিসি রোড, লক্ষ্মীপাশা, লাহারহাট, কাটাদিয়া, হলতা ও সিদ্দিক বাজার রুটে প্রায় ৭০টি বাস চলাচল করে। এসব বাসে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন।

সোমবার সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় কর্মজীবী মানুষসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা বিপাকে পড়েন। বাধ্য হয়ে অনেকে মোটরসাইকেল ও রিকশায় অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে রওনা হন।

যাত্রীদের অভিযোগ, বাস বন্ধ থাকায় বিকল্প যানবাহনে যাতায়াত করতে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। কয়েক দিন পরপর এভাবে বাস চলাচল বন্ধের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তারা সমস্যা সমাধানে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

যাত্রী সোহরাব হোসেন হাওলাদার বলেন, বরিশাল থেকে তার নেহালগঞ্জ যাওয়ার কথা ছিল। কিন্তু বাস বন্ধ থাকায় বিকল্প পথে যেতে হচ্ছে। এ জন্য বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে।

আমেনা খাতুন নামের আরেক যাত্রী বলেন, গন্তব্যে যাওয়ার জন্য টার্মিনালে এসে দেখেন বাস চলাচল বন্ধ। এখন বিকল্প যানবাহনে যেতে হলে তাকে অতিরিক্ত ভাড়া দিতে হবে।

জানা গেছে, রোববার (১ নভেম্বর) চরকাউয়া বাস টার্মিনালকেন্দ্রিক বাস, থ্রি হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশার মালিকদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ সময় সড়কে থ্রি হুইলার চলাচল বন্ধের দাবি জানান বাস মালিক ও শ্রমিকেরা।

তাদের দাবি, থ্রি হুইলারের কারণে সড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। বাসের সঙ্গে পাল্লা দিয়ে এসব ছোট যানবাহন চলাচল করায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে সড়ক থেকে থ্রি হুইলার সরিয়ে নেওয়ার দাবি জানান তারা।

চরকাউয়া বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. স্বপন হোসেন বলেন, সোমবার সকাল থেকে তারা বাস চালানোর চেষ্টা করলেও থ্রি হুইলার ও অটোরিকশার চালকেরা বাস চলাচলে বাধা সৃষ্টি করছেন। এ সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

অন্যদিকে বিক্ষুব্ধ থ্রি হুইলার ও অটোরিকশার চালকদের দাবি, তারা নিয়ম মেনেই ছোট যানবাহন চালাচ্ছেন। কিন্তু বাসচালকেরা ইচ্ছাকৃতভাবে কয়েক দিন পরপর তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে হয়রানি করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে অভ্যন্তরীণ ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে হাজারো যাত্রী

বরিশালে অভ্যন্তরীণ ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে হাজারো যাত্রী

আপডেট সময় : ১১:৩৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬