ঝালকাঠি জেলায় কোনো বৈধ বালু মহল নেই। এরপরও যারা অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত, তারা যে-ই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে জেলা প্রশাসক
ঝালকাঠি জেলায় কোনো বৈধ বালু মহল নেই। এরপরও যারা অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত, তারা যে-ই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে জেলা প্রশাসক
- আপডেট সময় : ১২:৫৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
জুলাই মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রতিবেদন উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি)মো. বশির গাজী।
সভায় উপস্থিত ছিলেন
জুলিয়া সুকায়না (উপপরিচালক, স্থানীয় সরকার শাখা),ডা. মোহাম্মদ হুমায়ুন কবির (সিভিল সার্জন),
মামুন আল ইসলাম (অতিরিক্ত পুলিশ সুপার, অর্থ ও প্রশাসন),অধ্যাপক ইলিয়াস ব্যাপারী (অধ্যক্ষ, ঝালকাঠি সরকারি মহিলা কলেজ),
সেগুফতা মেহনাজ (ইউএনও, সদর উপজেলা),
রিফাত আরা মৌরি (ইউএনও, রাজাপুর উপজেলা),
প্রতীক কুমার কুন্ডি (ইউএনও, নলছিটি উপজেলা),
মো. মকবুল হোসেন (ইউএনও, কাঠালিয়া উপজেলা),নিরোধ বরণ জয়ধর (জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা),মোস্তফা কামাল মন্টু (জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার),মো. মাহেব হোসেন (পাবলিক প্রসিকিউটর),অ্যাডভোকেট হাফিজুর রহমান (আমির, জেলা জামায়াতে ইসলামী),দিলারা জামান (মহিলা বিষয়ক কর্মকর্তা),লেলিন বালা (জেলা তথ্য কর্মকর্তা),মো. আলম হোসেন (উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন),সহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়
অবৈধ বালু উত্তোলন বন্ধ ও বালু মহলের বর্তমান পরিস্থিতি,মাদক নির্মূল ও নিয়মিত অভিযান পরিচালনা,পরিবেশ সংরক্ষণ ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ,বাল্যবিবাহ প্রতিরোধ,
চুরি, ডাকাতি ও খুন রোধে পুলিশের তৎপরতা বৃদ্ধি
পৌর শহরের যানজট নিরসন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ,পরিকল্পনাবিহীন ও ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ রোধ,
পলিথিনের ব্যবহার বন্ধ এবং অটোরিকশার লাইসেন্স নিয়ন্ত্রণ।
জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, “ঝালকাঠি জেলায় কোনো বৈধ বালু মহল নেই। এরপরও যারা অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত, তারা যে-ই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মাদক নির্মূলে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দেওয়া হয়।
পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ এবং ঝালকাঠি শহরকে যানজটমুক্ত ও বাসযোগ্য করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পলিথিন ব্যবহার বন্ধের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
সভা শেষে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে ঐকমত্য পোষণ করেন।






















