চড়া দামে পচা মাছ বিক্রি। রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা
চড়া দামে পচা মাছ বিক্রি। রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা
- আপডেট সময় : ০৬:১২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

বরিশাল নগরীর রুপাতলী মাছ বাজারে অতিরিক্ত দামে পচা ও বাসি মাছ বিক্রির করছে। ক্রেতাদের অভিযোগ, বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের নিয়মিত মনিটরিং ও তদারকি না থাকায় কিছু মাছ ব্যবসায়ী ইচ্ছেমতো দামে মাছ বিক্রি করছেন। একই সঙ্গে দীর্ঘদিনের বাসি ও পচা মাছও তাজা মাছের সঙ্গে মিশিয়ে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।
বাজারে মাছ কিনতে আসা মোঃ জামাল হোসেন ক্রেতা জানান, মাছের স্বাভাবিক গন্ধ ও সতেজতা নিয়ে সন্দেহ থাকলেও বিক্রেতারা তা মানতে নারাজ। অনেক ক্ষেত্রে মাছের পচা গন্ধ কমাতে বিভিন্ন উপায়ে মাছ সংরক্ষণ করে বিক্রির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। ফলে বাধ্য হয়ে বেশি দাম দিয়ে মাছ কিনতে হচ্ছে সাধারণ ক্রেতাদের।
এক ক্রেতা মোঃ গিয়াস উদ্দিন আরও অভিযোগ বলেন বাজারে মাছের দাম নির্ধারণ বা মান যাচাইয়ের কার্যকর কোনো ব্যবস্থা চোখে পড়ে না। ফলে সুযোগ বুঝে কিছু ব্যবসায়ী অতিরিক্ত দাম হাঁকছেন। মাছ কিনতে আসা সরকারি চাকরিজীবী এক ক্রেতা মোঃ রহিম হাওলাদার বলেন নিয়মিত বাজার মনিটরিং করা হলে পচা-বাসি মাছ বিক্রি এবং অতিরিক্ত দামে মাছ বিক্রির প্রবণতা অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করছেন তিনি।
স্থানীয়দের আশঙ্কা, পচা বা নষ্ট মাছ খেলে খাদ্যবাহিত বিভিন্ন অসুস্থতার ঝুঁকি তৈরি হতে পারে। তাই জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃপক্ষেবরিশাল রুপাতলি দ্রুত বাজার পরিদর্শন, মাছের মান পরীক্ষা এবং অনিয়মের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্রেতারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন সচেতন নাগরিকরা। পাশাপাশি মাছ ব্যবসায়ীদেরও নিরাপদ ও মানসম্মত মাছ বিক্রির বিষয়ে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।





















