সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন
সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন
- আপডেট সময় : ০৫:৩২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; sv:16.1.8.0.W20; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

:সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের অঙ্গীকার বাস্তবায়নে ১৮০ দিনের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠি জেলা পরিষদের উদ্যোগে জেলার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে ১,৫০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ঝালকাঠি জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারিয়ারের পরিচালনায় উপস্থিত ছিলেন
এপিএস: গোলাম আজম সোহান
পৌর বিএনপি: সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু ও যুগ্ম আহ্বায়ক আঃ রাজ্জাক রনি
ঝালকাঠি প্রেসক্লাব: সভাপতি মোঃ আক্কাস সিকদার
জেলা বিএনপির সদস্য এ্যাড. মিজানুর রহমান মুবিন এছাড়া সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়ের, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস সরদার দীপু, আহ্বায়ক সৈয়দ আলী হাসান, জেলা যুবদলের সদস্য ইয়াসির আরাফাত মিঠুসহ ৩৫টি বিদ্যালয়ের শিক্ষক-প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জেলার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিটিতে ৪০টি করে মোট ১,৫০০টি ফলজ, বনজ ও ঔষধি চারা।
মূল উদ্দেশ্য: শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষপ্রেম এবং জলবায়ু সচেতনতা গড়ে তোলা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন বলেন,
“বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার অন্যতম প্রধান ভিত্তি। প্রতিটি মানুষ যদি অন্তত একটি গাছ রোপণ করে এবং তার সঠিক পরিচর্যা নিশ্চিত করে, তাহলে সবুজ, নির্মল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবে রূপ নেবে।”
তিনি আরও বলেন, সরকারের এই কর্মসূচি কেবল একটি পরিবেশগত উদ্যোগ নয়, এটি একটি জাতীয় আন্দোলন। এর মাধ্যমে জীববৈচিত্র্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব।
চারাগুলোর যথাযথ রোপণ ও পরিচর্যা নিশ্চিত করতে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আজকের একটি গাছ আগামী দিনের অক্সিজেন, ছায়া ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করবে। তাই বৃক্ষরোপণকে সামাজিক দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিরাও সরকারের এই মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং পরিবেশ রক্ষায় সকলকে বেশি করে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।



















