সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৪:৫৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বরিশালের গৌরনদী প্রেসক্লাবের পূর্ব ঘোষিত পাঁচ দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে মঙ্গলবার (৪ আগস্ট) বেলা বারোটার দিকে এ কর্মসূচি পালন করা হয়।

গৌরনদী প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্টান্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।

শেষে গৌরনদী বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি জহুরুল ইসলাম জহির।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, মো. আসাদুজ্জামান রিপন প্রমুখ।

এসময় প্রেসক্লাবের সহসভাপতি এম আলম, সাবেক সহসভাপতি এইচএম নাসির উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, মো. হানিফ সরদার, উত্তম দাস, সহ-সম্পাদক আমিনা আকতার সোমা, প্রচার সম্পাদক হাসান মাহমুদ, সদস্য আমিন মোল্লা, মণীষ চন্দ্র বিশ্বাস, বদরুজ্জামান খান সবুজ, এইচএম খায়রুল ইসলাম, মোল্লা ফারুক হাসান, পলাশ তালুকদার, বিএম বেলাল, মোশাররফ হোসেন, মোস্তফা হাওলাদার, লিটন খান, নাসির হোসেন, রাশেদ আহমেদ, আবু সাঈদ খন্দকার, বিনয় কৃষ্ণ শিয়ালীসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বক্তারা অনতিবিলম্বে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভূক্ত সকল আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, ২ আগস্ট বিকেলে উপজেলার টিএন্ডটি মোড়ে এক মোটর মেকানিককে কুপিয়ে জখম করা হয়।

খবর পেয়ে হামলার সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় যুবদলকর্মী মাসুম সরদার, ইয়াসিন সরদার, পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল হাওলাদার তার ভাই সবুজ হাওলাদার ও স্থানীয় রিয়াজ উকিলসহ তাদের অন্যান্য সহযোগিরা গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জুলফিকারকে পিটিয়ে গুরুত্বর আহত করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল

গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৪:৫৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬