৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত।
৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত
- আপডেট সময় : ০১:১৭:২০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মো. ইয়াছির আরাফাত।
গত ১ জুলাই ২০২৬ তারিখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির অনুমোদন প্রদান করে।
ইঞ্জিনিয়ার মো. ইয়াছির আরাফাত শিক্ষা ও পেশাগত জীবনে একজন মেধাবী ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি রহমতপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, বরিশাল টেক্সটাইল কলেজ থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি নর্দান ইউনিভার্সিটি থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেন।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন মহল আশা প্রকাশ করেছেন যে, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার মো. ইয়াছির আরাফাত বলেন, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে আন্তরিকভাবে কাজ করতে চাই। একটি আধুনিক, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব বিদ্যালয় গড়ে তোলাই আমার অঙ্গীকার।

















