সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন

ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০১:১৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক গঠিত বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঝালকাঠি প্রেসক্লাবের দাতা সদস্য, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও প্রাক্তন বক্সার এম এ কুদ্দুস খান।

গত ১৮ জুলাই জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ অনুযায়ী পূর্ববর্তী অ্যাডহক কমিটি ভেঙে দিয়ে ২৯ সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে বিশিষ্ট শিল্পপতি ও ক্রীড়া সংগঠক মোহাম্মদ ফায়জুর রহমান ভূঞাকে। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রাক্তন বক্সার এবং সাউথ এশিয়ান বক্সিং অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক এম এ কুদ্দুস খান। সহ সভাপতি পদে রয়েছেন পুলিশ হেড কোয়ার্টার ডি আইজি তাপতুন নাসরীন।

ঝালকাঠি সদর উপজেলার গাভা রামচন্দ্রপুরের রমজানকাঠী এলাকার এম এ কুদ্দুস খান দীর্ঘদিন ধরে দেশের বক্সিং অঙ্গনের সঙ্গে যুক্ত রয়েছেন। পাশাপাশি তিনি ঝালকাঠি প্রেসক্লাবের দাতা সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবগঠিত অ্যাডহক কমিটি আদেশ জারির পরবর্তী তিন মাসের মধ্যে ফেডারেশনের নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে। নতুন কমিটি আদেশ জারির তারিখ থেকেই কার্যকর হয়েছে।

এদিকে, বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এম এ কুদ্দুস খানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আক্কাস সিকদার। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এম এ কুদ্দুস খানের এ অর্জন ঝালকাঠির জন্য গর্বের। তিনি নতুন দায়িত্বে সফলতা কামনা করেন এবং দেশের বক্সিংয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

আপডেট সময় : ০১:১৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬