সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন

রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন

রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৫০:২০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের প্রবাসী ও ঢাকায় বসবাসরত বাসিন্দাদের পারস্পরিক সম্প্রীতি, ঐক্য এবং এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে সম্পূর্ণ অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ‘ঢাকাস্থ রহমতপুর সমিতি’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ১ জুলাই অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে মোঃ জাহাঙ্গীর হাওলাদার আহ্বায়ক এবং মোঃ শাহিন আকন সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।

এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোঃ গোলাম মোস্তফা, মোসাঃ সালমা আক্তার, মোঃ মিজানুর রহমান এবং মোহাম্মদ মশিউর রহমান।

কমিটির সদস্যরা হলেন মোঃ বুলবুল আহমেদ শিকদার, মোঃ তরিকুল ইসলাম নাঈম, মোঃ ইকবাল করিম (শাহিন), মোঃ সোহেল হোসেন, মোঃ মেহেদী হাসান হিমেল প্রধান, মোহাম্মদ লুৎফুর রহমান ও মোঃ রাসেল।

নবনির্বাচিত আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হাওলাদার বলেন, “রহমতপুরের সকল মানুষের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা রাজনৈতিক মতভেদ ভুলে সবাইকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী ও কার্যকর সামাজিক সংগঠন হিসেবে ঢাকাস্থ রহমতপুর সমিতিকে গড়ে তুলতে চাই। শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

সদস্য সচিব মোঃ শাহিন আকন বলেন, “সমিতির কার্যক্রমকে গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য আমরা একটি সুপরিকল্পিত কর্মসূচি গ্রহণ করব। ঢাকায় অবস্থানরত রহমতপুরবাসীর মধ্যে যোগাযোগ বৃদ্ধি, প্রয়োজনে পাশে দাঁড়ানো এবং এলাকার উন্নয়নে সবাইকে সম্পৃক্ত করাই আমাদের অঙ্গীকার। সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

সমিতির নেতৃবৃন্দ জানান, ঢাকাস্থ রহমতপুর সমিতি একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও সামাজিক সংগঠন। এর মূল উদ্দেশ্য হলো রহমতপুরবাসীর মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা, শিক্ষা, মানবিক সহায়তা এবং এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখা। কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে এই সংগঠনের সম্পৃক্ততা নেই।

নবগঠিত আহ্বায়ক কমিটিকে রহমতপুরবাসী অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এই কমিটির মাধ্যমে ঢাকায় বসবাসরত রহমতপুরবাসীর মধ্যে আরও সুদৃঢ় বন্ধন তৈরি হবে এবং এলাকার কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ বাস্তবায়িত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন

রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন

আপডেট সময় : ১২:৫০:২০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬