ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৪১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
filter: 109; fileterIntensity: 0.29; filterMask: 0; hdrForward: 0; sv:16.1.8.0.W20; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 39;

ঝালকাঠি শহরের স্টিমারঘাট এলাকায় নদী রক্ষা, আইনশৃঙ্খলা রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় স্টেকহোল্ডারদের (অংশীজন) সাথে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৩০ জুলাই সন্ধ্যায় ঝালকাঠি নৌ পুলিশ ফাঁড়ির উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ঝালকাঠি নৌ পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর মো. সজল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অসম মাহবুবুর রহমান পারভেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় সভাপতির বক্তব্যে সাব-ইন্সপেক্টর মো. সজল ইসলাম বলেন, “নদী আপনার-আমার সকলের। দয়া করে নদীতে কেউ ময়লা-আবর্জনা ফেলবেন না।”
নদী কেন্দ্রিক ব্যবসা ও মৎস্যজীবীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, নদীতে যারা ব্যবসা করেন তারা যেন জাহাজের সমস্ত কাগজপত্র সঠিক রাখেন। এছাড়া নদীতে কোনোভাবেই অবৈধ জাল ফেলে মাছ শিকার করা যাবে না। অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তিনি সাধারণ মানুষকে এ বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।
বর্তমান ডেঙ্গু পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ মহামারী আকার ধারণ করেছে। তাই নিজ নিজ বাড়ির আশপাশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
মতবিনিময় সভায় নদীপথে নিরাপত্তা জোরদার এবং জনকল্যাণমূলক এসব কার্যক্রমে স্থানীয় সকলের সহযোগিতা কামনা করা হয়।


















