সংবাদ শিরোনাম ::
জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার

জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

স্টাফ রিপোর্টার আজকের ক্রাইম নিউজ,
  • আপডেট সময় : ০২:১৩:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি থানার মধ্যে জুন ২০২৬ মাসের সার্বিক কর্মদক্ষতার ভিত্তিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন বিজয়নগর থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ তার হাতে এ সম্মাননা তুলে দেন।
পুলিশ সূত্রে জানা যায়, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, মাদক উদ্ধার, মামলা নিষ্পত্তি এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অবদান রাখায় তিনি এ স্বীকৃতি অর্জন করেন। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের আস্থা অর্জনে তার নেতৃত্ব ও পেশাদারিত্বও মূল্যায়িত হয়েছে।

একই অনুষ্ঠানে বিজয়নগর থানার এসআই (নিরস্ত্র) মাহবুবুল আলম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট অফিসার হিসেবে সম্মাননা লাভ করেন।

সম্মাননা গ্রহণের পর ওসি মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, “এ অর্জন শুধু আমার একার নয়, বিজয়নগর থানার সকল কর্মকর্তা ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টার ফল। আমি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। দায়িত্ব গ্রহণের পর থেকেই বিজয়নগর থানাকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ ধরনের স্বীকৃতি ভবিষ্যতে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনগণের সেবা করতে আমাকে অনুপ্রাণিত করবে।”
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলার সব থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

আপডেট সময় : ০২:১৩:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬