সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠু

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ১৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নতুন অন্তর্বর্তীকালীন (অ্যাডহক) ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ, বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং কেদারপুর ইউনিয়নের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠু।

গত ১৫ জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. সাইফুর রহমান হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিনকে সদস্য সচিব করে চার সদস্যবিশিষ্ট অন্তর্বর্তীকালীন (অ্যাডহক) ম্যানেজিং কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটিতে শিক্ষক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন এইচ. এম. জামাল উদ্দিন। এছাড়া অভিভাবক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক মো. টিপু হোসেন।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, নবগঠিত অ্যাডহক কমিটি আগামী ছয় মাস দায়িত্ব পালন করবে। একই সঙ্গে এ সময়ের মধ্যে বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠু

আপডেট সময় : ০৩:০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬