সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

প্রাথমিক বৃত্তিতে চিতলমারীর সাফল্য, বৃত্তি পেল ৭৮ শিক্ষার্থী

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার, বাগেরহাট
  • আপডেট সময় : ০৪:০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ১৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটের চিতলমারী উপজেলায় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৭৮ জন কৃতি শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ৩৫ জন ট্যালেন্টপুল এবং ৪৩ জন সাধারণ বৃত্তি পেয়েছে।

রবিবার (১২ জুলাই) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, উপজেলার ১১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কয়েকটি কিন্ডারগার্টেনের মোট ৬৯৬ জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। তবে ১৯৯ জন শিক্ষার্থী অনুপস্থিত থাকায় পরীক্ষায় অংশ নেয় ৪৯৭ জন।

বৃত্তিপ্রাপ্তদের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩১ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল এবং ৩৭ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি অর্জন করেছে। এছাড়া কিন্ডারগার্টেনের ৪ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল ও ৬ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি লাভ করেছে।

উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে বড়বাড়িয়া নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সর্বোচ্চ ৭ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এছাড়া শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৬ জন এবং সুরশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এ সাফল্যে অভিভাবক, শিক্ষক ও শিক্ষা-সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সাফল্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রাথমিক বৃত্তিতে চিতলমারীর সাফল্য, বৃত্তি পেল ৭৮ শিক্ষার্থী

আপডেট সময় : ০৪:০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬