সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধ, নির্মাণকাজে বাধা ও ভাঙচুরের অভিযোগ চুয়াডাঙ্গা-২ আসনের ১০টি মসজিদে সাংসদ রুহুল আমিন কতৃক অনুদানের চেক হস্তান্তর জীবননগরে ২৩১ বোতল ইসকাপ সিরাপসহ আটক২ জুলাই সনদ বাস্তবায়ন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ঝালকাঠিতে বিশেষ সভা: ১৮ জুলাই সর্ববৃহৎ সমাবেশের ঘোষণা ঝালকাঠিতে পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর সফল সমাপ্তিতে সম্মাননা প্রদান দর্শনায় ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ ৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী তেঁতুলিয়া ইউএনও’র বিরুদ্ধে মিথ্যে অভিযোগে নারীর ফেসবুকে লাইভ সাইবার সুরক্ষা আইনে মামলা ​ঝালকাঠিতে সাংস্কৃতিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে ১৬ লাখ ২৩ হাজার টাকার চেক বিতরণ বাবুগঞ্জে গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

ঝালকাঠিতে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

​ঝালকাঠি প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

filter: 109; fileterIntensity: 0.29; filterMask: 0; hdrForward: 0; sv:16.1.6.1.W20; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 33;

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম ও আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ঝালকাঠিতে যথাযথ মর্যাদায় ‘নজরুল বর্ষ’ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
​বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, অসাম্প্রদায়িকতা ও দ্রোহের কবি। তাঁর সাহিত্যকর্ম ও জীবনদর্শন আমাদের জাতীয় জীবনে আজও সমানভাবে প্রাসঙ্গিক। নজরুল বর্ষের এই আয়োজন তরুণ প্রজন্মকে কবির অসাম্প্রদায়িক ও সাহসী চেতনা লালনে উদ্বুদ্ধ করবে।
​আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মো. কাওছার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার বায়জীদ ইবনে আকবর, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর এবং ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার।
​অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বক্তারা কবির অমর সৃষ্টিগুলো চর্চার পাশাপাশি তাঁর আদর্শ অনুসরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬