জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম ও আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ঝালকাঠিতে যথাযথ মর্যাদায় ‘নজরুল বর্ষ’ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, অসাম্প্রদায়িকতা ও দ্রোহের কবি। তাঁর সাহিত্যকর্ম ও জীবনদর্শন আমাদের জাতীয় জীবনে আজও সমানভাবে প্রাসঙ্গিক। নজরুল বর্ষের এই আয়োজন তরুণ প্রজন্মকে কবির অসাম্প্রদায়িক ও সাহসী চেতনা লালনে উদ্বুদ্ধ করবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মো. কাওছার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার বায়জীদ ইবনে আকবর, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর এবং ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বক্তারা কবির অমর সৃষ্টিগুলো চর্চার পাশাপাশি তাঁর আদর্শ অনুসরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.