সংবাদ শিরোনাম ::
বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ৫১ সদস্যের কমিটি ঘোষণা নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​

​ঝালকাঠিতে ১ কেজি গাঁজাসহ আটক ২

​ঝালকাঠি প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:১৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ১১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির নলছিটিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০০০ গ্রাম (১ কেজি) অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৪ জুন) রাতে নলছিটি উপজেলার কালিজিরা ব্রীজ সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন—ঝালকাঠি সদর উপজেলার পারকিফাইত নগর, উত্তর কিস্তাকাঠি আবাসন প্রকল্প-২ এলাকার বাসিন্দা মো. বাবুল সিকদার (৫৩) ও মো. আরিফ সিকদার (২৮)।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) মো. তারিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে নলছিটি থানাধীন কালিজিরা ব্রীজের পশ্চিম পাশে নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন আব্দুল্লাহর চায়ের দোকানের সামনে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ১০০০ গ্রাম গাঁজাসহ ওই দুই ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯(ক)/৪১ ধারায় নলছিটি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

​ঝালকাঠি জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণে জেলা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

​ঝালকাঠিতে ১ কেজি গাঁজাসহ আটক ২

আপডেট সময় : ০৮:১৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬