ঝালকাঠিতে ১ কেজি গাঁজাসহ আটক ২
- আপডেট সময় : ০৮:১৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

ঝালকাঠির নলছিটিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০০০ গ্রাম (১ কেজি) অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৪ জুন) রাতে নলছিটি উপজেলার কালিজিরা ব্রীজ সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—ঝালকাঠি সদর উপজেলার পারকিফাইত নগর, উত্তর কিস্তাকাঠি আবাসন প্রকল্প-২ এলাকার বাসিন্দা মো. বাবুল সিকদার (৫৩) ও মো. আরিফ সিকদার (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) মো. তারিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে নলছিটি থানাধীন কালিজিরা ব্রীজের পশ্চিম পাশে নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন আব্দুল্লাহর চায়ের দোকানের সামনে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ১০০০ গ্রাম গাঁজাসহ ওই দুই ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯(ক)/৪১ ধারায় নলছিটি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ঝালকাঠি জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণে জেলা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।























