সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

কালকিনি পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করে সকলের কাছে দোয়া চাইলেন বিএনপি নেতা কামাল হোসেন বেপারী

মোঃ রাজু আহ‌ম্মেদ মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:৫৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ৩৮৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কালকিনি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন বেপারী। এ সময় তিনি দলীয় নেতাকর্মী, সমর্থক ও পৌরবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

শনিবার সকালে কালকিনি উপজেলা বিএনপির আঞ্চলিক কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আবেগাপ্লুত হয়ে পড়েন কামাল হোসেন বেপারী। এক পর্যায়ে তিনি কেঁদে ফেলেন। তিনি বলেন, “দলের দুর্দিনে আমি সবসময় বিএনপির পাশে ছিলাম। বিগত আওয়ামী লীগ সরকারের সময় নানা প্রতিকূলতা ও চাপের মধ্যেও আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছি। দল ও আদর্শের প্রতি আমার আনুগত্য কখনো নষ্ট হয়নি।”

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও জনগণের সঙ্গে সম্পৃক্ততার মূল্যায়ন করে দল আমাকে যোগ্যতা অনুযায়ী মনোনয়ন দেবে। আমি পৌরবাসীর সেবা করতে চাই এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গঠনে কাজ করতে চাই।”

কামাল হোসেন বেপারী বলেন, নির্বাচিত হলে নাগরিক সেবার মান উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং পৌরবাসীর জীবনমান উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।

এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কালকিনি পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করে সকলের কাছে দোয়া চাইলেন বিএনপি নেতা কামাল হোসেন বেপারী

আপডেট সময় : ০৩:৫৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬