১০ Jun ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন, ২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি, বুধবার, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বরিশাল কেডিসি কলোনী থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, ব্যবসায়ী পলাতক বিজয়নগরে বিআরডিবিভুক্ত কেন্দ্রীয় সমবায় সমিতির ১২তম বার্ষিক সভা অনুষ্ঠিত দুই যুগেও সংস্কার হয়নি সিংহেরকাঠি-ছোট মীরগঞ্জ সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ বানারীপাড়ায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি: টাকা ও স্বর্নালঙ্কার লুট বরিশালে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সেবা ও ভূমি সেবা দেখতে জেলা প্রশাসকের স্বাস্থ্যকেন্দ্র ও ভূমি অফিস পরিদর্শন আহ্বায়ক-ফরিদ আহমেদ ; সদস্য সচিব সৌরভ। বাবুগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন। বিরামপুর দিওড় ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ, সুবিধাভোগীদের মাঝে ৩০ কেজি করে খাদ্য সহায়তা চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বিরামপুরে পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সেবা ও ভূমি সেবা দেখতে জেলা প্রশাসকের স্বাস্থ্যকেন্দ্র ও ভূমি অফিস পরিদর্শন

চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সেবা ও ভূমি সেবা দেখতে জেলা প্রশাসকের স্বাস্থ্যকেন্দ্র ও ভূমি অফিস পরিদর্শন

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং উপজেলা ভূমি অফিসসহ পৌর ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার। মঙ্গলবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার সকাল থেকে এসব প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এসময় তিনি সেবার মান, নথিপত্র সংরক্ষণ ও অবকাঠামোগত বিষয়গুলো পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
প্রথমে জেলা প্রশাসক আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি সাধারণ রোগী রেজিস্টার, গর্ভকালীন পরিচর্যা রেজিস্টার, শিশু পরিচর্যা রেজিস্টার এবং ইউনিয়নভিত্তিক গর্ভবতী রোগীর তালিকা যাচাই করেন। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাসেবা আরও কার্যকর ও জনবান্ধব করতে ওষুধ সরবরাহসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়েও তিনি সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন।পরে তিনি আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিস এবং পৌর ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। সেখানে জমির নামজারি, ভূমি উন্নয়ন কর বা খাজনা প্রদানসহ বিভিন্ন ভূমিসেবা কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হচ্ছে কি না তা খতিয়ে দেখেন।
এ সময় অফিসের রেকর্ড রুম, জমাভাগ, ভিপি রেজিস্টার, লিজ মানি আদায় রেজিস্টার এবং ভূমি উন্নয়ন কর আদায় রেজিস্টার সঠিকভাবে সংরক্ষিত আছে কি না, সে বিষয়েও তিনি যাচাই-বাছাই করেন।পরিদর্শনকালে জেলা প্রশাসক অফিসের সার্বিক পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার ও সেবার মানোন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019