সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

বরিশাল র‌্যাব, এর মোবাইল কোর্টে ০১ টি অবৈধ শিশু খাদ্য ও ডিটারজেন্ট তৈরী কারখানাকে ৮০,০০০ টাকা জরিমানা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০ ২০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

র‌্যাব-৮, বরিশাল এর মোবাইল কোর্টে ঝালকাঠির নলছিটি থেকে ০১ টি অবৈধ শিশু খাদ্য ও ডিটারজেন্ট তৈরী কারখানাকে ৮০,০০০ টাকা জরিমানা।

দীর্ঘদিন যাবৎ ঝালকাঠি জেলার নলছিটি থানধীন ষাটপাকিয়া এলাকায় একজন অসাধু ব্যবসায়ী অবৈধ শিশু খাদ্য ও ডিটারজেন্ট তৈরী করে প্রতারণার মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছে। এমন সংবাদ প্রাপ্তিতে র‌্যাব-৮, বরিশালের একটি আভিযানিক দল ঐ এলাকায় জনাব মোঃ সাখাওয়াত হোসেন, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, নলছিটি, ঝালকাঠি এর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এবং হাতেনাতে কারখানার মালিক মোঃ মীর ইমদাদুল ইসলাম(৩২), পিতাঃ মীর শফিকুল ইসলাম, সাংঃ ষাটপাকিয়া, থানাঃ নলছিটি, জেলাঃ ঝালকাঠিকে আটক করে। সে সহজ সরল মানুষকে বিভিন্ন প্রতারণার মাধ্যমে তার কারখানায় তৈরী ভেজাল শিশু খাদ্য এবং অবৈধ ডিটারজেন্ট এর ব্যবসা করছে যা মানুষের শরীরের জন্য খুবই ক্ষতিকর এবং বিপজ্জনক। তার কারখানা তল্লাশী করে বিভিন্ন কোম্পানীর মনোগ্রাম এবং মোড়ক পরিবর্তন করে সরকার অনুমোদিত ব্যতিত শিশু খাদ্য এবং ডিটারজেন্ট পাওয়া যায়। কারখানার মালিক মীর ইমদাদুল ইসলাম তার উৎপাদিত পণ্যের স্বপক্ষে কোন বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় এবং মোবাইল কোর্টের সামনে তার দোষ স্বীকার করে। মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট আটককৃত মোঃ মীর ইমদাদুল ইসলাম(৩২)কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের অধীনে ৮০,০০০/- টাকা জরিমানা আদায় করেন ও কারখানাটি সিলগালা করে দেন এবং পরবর্তীতে এরূপ অবৈধ কাজ না করার জন্য নির্দেশ প্রদান করেন। জনাব মোঃ সাখাওয়াত হোসেন, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, নলছিটি, ঝালকাঠি কর্তৃক জব্দকৃত সকল অবৈধ শিশু খাদ্য ও ডিটারজেন্ট জনসম্মুখে ধ্বংস করা হয়। এ সময় স্থানীয় লোকজন র‌্যাবের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

র‌্যাবের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল র‌্যাব, এর মোবাইল কোর্টে ০১ টি অবৈধ শিশু খাদ্য ও ডিটারজেন্ট তৈরী কারখানাকে ৮০,০০০ টাকা জরিমানা।

আপডেট সময় : ০৮:০২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০