সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে গাঁজা ও মদসহ আটক ১। আজকের ক্রাইম নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৩২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০ ১৭৪ বার পড়া হয়েছে

মোবারক হোসেন, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় যৌথবাহিনী কর্তৃক তল্লাসী চালিয়ে গাঁজা ও মদসহ একজনকে আটক করা হয়েছে। গত সোমবার লক্ষ্মীছড়ি বাইন্যাছড়া আর্মি ক্যম্পের চেকপোস্টে নিয়মিত কাজের অংশ হিসেবে মোটরসাইকেল তল্লাসী করলে গাঁজা ও বাংলা মদ পাওয়া যায়। এসময় মো: করিম বাদশা(৩০) নামে এক মাদক ব্যবসাীয়কে আটক করা হয়। তার বাড়ি ফটিকছড়ির কাঞ্চননগরে। আটককৃত অবৈধ মালামালসহ থানায় সোর্পদ করা হয়েছে। লক্ষ্মীছড়ি থানা অফিসার্স ইনচার্জ হুমায়ুন কবির জানান, এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান, পুলিশের এই কর্মকর্তা।


























