সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

এনএসআই এর তথ্যের ভিত্তিতে বরিশালের বানারীপাড়ায় লাইসেন্স ব্যতীত অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদের অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের পশ্চিম মলুহার গ্রামের তালুকদার কবিরের বাড়ি সংলগ্ন একটি মাদ্রাসার নিচতলায় *জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), বরিশাল জেলা’র গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিএমএ মুনীব এর নেতৃত্বে* উপজেলা প্রশাসন ও এনএসআই এর যৌথ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে লাইসেন্স ব্যতীত অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদের অভিযোগে ব্যবসায়ী মো: আমান, পিতা- মৃত. আব্দুর রাজ্জাক, সাং- নাজিরপুর, পিরোজপুর কে ২০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

গোয়েন্দারা গোপন পর্যবেক্ষণের মাধ্যমে জানতে পারে, পিরোজপুর জেলাধীন নাজিরপুর উপজেলার ব্যবসায়ী হয়েও মো: আমান বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের আবাসিক এলাকায় গোডাউন নিয়ে অবৈধভাবে ১৮০/২০০ টি গ্যাস ভর্তি সিলিন্ডার মজুদ করে ছিলেন। পরবর্তীতে আজ ১৪:০০ ঘটিকায় উল্লিখিত ঠিকানায় উপস্থিত হয়ে কৌশলে আমানকে পিরোজপুরের নাজিরপুর উপজেলার নিজ বাসা থেকে বানারীপাড়ায় নিয়ে আসে এবং প্রমাণসহ হাতেনাতে আটক করে।

গ্যাস সিলিন্ডার মজুদের জন্য সংশ্লিষ্ট সকল প্রমাণাদি দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক উল্লিখিত দন্ড আরোপ করা হয়। এছাড়াও জরিমানা পরিশোধ সাপেক্ষে তাকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ব্যবসা পরিচালনা করার নির্দেশনা প্রদান করা হয়।

গোয়েন্দা সদস্যরা এরুপ অসাধু ব্যবসায়ীদের এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি গোপন নজরদারি অব্যাহত রাখছেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

এনএসআই এর তথ্যের ভিত্তিতে বরিশালের বানারীপাড়ায় লাইসেন্স ব্যতীত অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদের অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় : ০৫:৪৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬