আজকের ক্রাইম ডেক্স
বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের পশ্চিম মলুহার গ্রামের তালুকদার কবিরের বাড়ি সংলগ্ন একটি মাদ্রাসার নিচতলায় *জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), বরিশাল জেলা'র গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিএমএ মুনীব এর নেতৃত্বে* উপজেলা প্রশাসন ও এনএসআই এর যৌথ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে লাইসেন্স ব্যতীত অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদের অভিযোগে ব্যবসায়ী মো: আমান, পিতা- মৃত. আব্দুর রাজ্জাক, সাং- নাজিরপুর, পিরোজপুর কে ২০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
গোয়েন্দারা গোপন পর্যবেক্ষণের মাধ্যমে জানতে পারে, পিরোজপুর জেলাধীন নাজিরপুর উপজেলার ব্যবসায়ী হয়েও মো: আমান বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের আবাসিক এলাকায় গোডাউন নিয়ে অবৈধভাবে ১৮০/২০০ টি গ্যাস ভর্তি সিলিন্ডার মজুদ করে ছিলেন। পরবর্তীতে আজ ১৪:০০ ঘটিকায় উল্লিখিত ঠিকানায় উপস্থিত হয়ে কৌশলে আমানকে পিরোজপুরের নাজিরপুর উপজেলার নিজ বাসা থেকে বানারীপাড়ায় নিয়ে আসে এবং প্রমাণসহ হাতেনাতে আটক করে।
গ্যাস সিলিন্ডার মজুদের জন্য সংশ্লিষ্ট সকল প্রমাণাদি দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক উল্লিখিত দন্ড আরোপ করা হয়। এছাড়াও জরিমানা পরিশোধ সাপেক্ষে তাকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ব্যবসা পরিচালনা করার নির্দেশনা প্রদান করা হয়।
গোয়েন্দা সদস্যরা এরুপ অসাধু ব্যবসায়ীদের এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি গোপন নজরদারি অব্যাহত রাখছেন বলে জানান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.