০৭ মার্চ ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি, শনিবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বিরামপুরে অসহায় পরিবারের জমির ফলের গাছ কেটে নিধনের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার দাবি চুয়াডাঙ্গা সীমান্তে জ্বালানী তেল পাচার রোধে বিজিবি মোতায়েন ও তল্লাশি জোরদার মেঘনায় অভয়াশ্রমে মাছ ধরতে গিয়ে মৎস্য কর্মকর্তাদের ওপর হামলার চেষ্টা, দুই জেলে আটক চুয়াডাঙ্গায় ভোরে নামাজ শেষে রাস্তায় ইজিবাইকের ধাক্কায় মৃত্যু ১ বিরামপুরে পিতাকে বেধড়ক মারধর ও দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ, ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ দৈনিক কীর্তনখোলা পত্রিকার বাবুগঞ্জ প্রতিনিধি হিসেবে মোস্তাফিজুর রহমান টুলুর নিয়োগ ঝালকাঠি আইনজীবী সমিতি নির্বাচন চূড়ান্ত ফলাফল মাহেব হোসেন – সোহেল প্যানেল ৭টি শাহাদাৎ -নাসিম প্যানেল ৪ টি দামুড়হুদায় ৫ মাদকসেবীকে কারাদণ্ড
বিরামপুরে অসহায় পরিবারের জমির ফলের গাছ কেটে নিধনের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার দাবি

বিরামপুরে অসহায় পরিবারের জমির ফলের গাছ কেটে নিধনের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার দাবি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলায় একটি অসহায় পরিবারের দখলকৃত জমিতে থাকা শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার মামুদপুর ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের বাসিন্দা এনামুল হক (৬৫), মহর আলী, এমদাদুল ও মোকছেদুল (পিতা: মৃত রফিতুল্লাহ) দীর্ঘদিন ধরে প্রায় ৪৭ শতক জমি ভোগদখল করে আসছেন। ২০১১ সাল থেকে ওই জমি নিয়ে তাদের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ ও মামলা চলমান রয়েছে। তবে প্রতিপক্ষ তাদের পক্ষে আদালতের রায় পেয়েছে বলে জানা গেছে। যদিও স্থানীয়দের দাবি, বাস্তবে জমিটি দীর্ঘদিন ধরেই ভুক্তভোগী পরিবারের দখলে রয়েছে।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, গত ৫ মার্চ ২০২৬ সকালে তারা বাড়িতে না থাকার সুযোগে প্রতিপক্ষের লোকজন দলবদ্ধভাবে এসে জমিতে থাকা বিভিন্ন ফলের গাছ কেটে ফেলে দেয়। কেটে ফেলা গাছের মধ্যে রয়েছে প্রায় ৩০০টি কলাগাছ, ২৫টি আমগাছ, ২৫টি কাঁঠালগাছ, ১টি লেবুগাছ এবং ২টি নিমগাছসহ আরও বিভিন্ন প্রজাতির গাছ।
ভুক্তভোগী পরিবারের দাবি, জমির কলাগাছ ও অন্যান্য ফল বিক্রি করেই তাদের সংসার চলতো। হঠাৎ করে সব গাছ কেটে ফেলায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন।
তারা আরও অভিযোগ করেন, স্থানীয় কিছু জামায়াতপন্থী ব্যক্তি— নজরুল ইসলাম, মতিউর, মোফাজ্জল, এখলাছ, অহিদুলসহ আরও কয়েকজন পরিকল্পিতভাবে গাছগুলো কেটে ফেলেছেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে এসব ব্যক্তি বিভিন্নভাবে তাদের হুমকি দিয়ে আসছিলেন।
ভুক্তভোগীরা বলেন,
“আমরা অসহায় ও নিঃস্ব পরিবার। আমরা বিএনপি করি— এটাই নাকি আমাদের বড় অপরাধ। এই কারণেই রাজনৈতিক প্রতিহিংসা থেকে জামায়াতের লোকজন আমাদের ওপর বারবার হামলা ও নির্যাতন চালাচ্ছে।”
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি দেশের নেতৃত্বের কাছেও তাদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে তারা দেখছেন যে জমিটি ভুক্তভোগী পরিবারই চাষাবাদ ও দখলে রেখে আসছে। হঠাৎ করে গাছ কেটে ফেলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় বলে তারা মন্তব্য করেন। তারা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019