সংবাদ শিরোনাম ::
ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটার মামলার ১ নম্বর আসামি গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান বরিশালে থানার সংখ্যা দ্বিগুণের পরিকল্পনা, হবে আরও ৪ থানা বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয় প্রশ্নপত্র ফাঁসে পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন ফেসবুক লাইভে বিএনপি সরকারের সমালোচনা, সেই নারী উদ্যোক্তা কারাগারে ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানের ঘটনায় সন্দেহজনক দোষারোপ করে প্রতিবেশী দম্পতিকে মারধর ঝালকাঠিতে ফুটপাত দখল ও অবৈধ অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদের দাবিতে মানববন্ধন কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ দামুড়হুদায় ১৫শ বস্তা সার জব্দ, অবৈধ পন্থায় মজুদ, গোডাউন সিলগালা

চুয়াডাঙ্গার উথলী দোকানের তালা ভেঙে চুরি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪২:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ১২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী বাসস্ট্যান্ড বাজারের পাইকারি ও খুচরা মালামাল বিক্রয়ের সবচেয়ে বড় মুদি দোকান লিজা স্টোরে চুরির ঘটনা ঘটেছে।
বুধবার ভোরে দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরচক্র এ চুরির ঘটনা ঘটায়।
লিজা স্টোরের স্বত্বাধিকারী হাফিজুর ইসলাম বলেন, তালা ভেঙে সংঘবদ্ধ চোরচক্র আমার দোকানে প্রবেশ করে ক্যাশবাক্সে রাখা লাখ দেড়েক নগদ টাকা ও কয়েক ফাইল সিগারেট চুরি করে নিয়ে চম্পট দেয়। এ ঘটনায় আমি জীবননগর থানায় লিখিত অভিযোগ দিয়েছি। দোকানের সিসিটিভিতে চুরির ঘটনার রেকর্ড রয়েছে। সকালে মহাজনকে দেওয়ার জন্য টাকাগুলো ক্যাশবাক্সেই রাখা ছিল।

লিজা স্টোরে চুরির পর চোরচক্র বাজারের অপর একটি সার ও কীটনাশক বিক্রয়ের দোকানে চুরির চেষ্টা চালায়। তবে ওই দোকান থেকে তারা কিছু চুরি করতে পারেনি। ধারণা করা হচ্ছে ভোরের দিকে বাজারের নাইটগার্ড বাড়িতে চলে যাওয়ার পর এ চুরির ঘটনা ঘটেছে।
সকালে উথলী বাসস্ট্যান্ড বাজার কমিটির সভাপতি জহুরুল হক ঝন্টু ও সাধারণ সম্পাদক ইউনুছ আলী চুরি সংঘটিত হওয়া দোকান পরিদর্শন করেছেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গার উথলী দোকানের তালা ভেঙে চুরি

আপডেট সময় : ০১:৪২:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬