সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বাবুগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট, এক লাখ টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবৈধভাবে সরকারি ভিপি (ভেস্টেড প্রপার্টি) জমি থেকে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একজনকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ভিপি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্টে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয় এবং তাকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মর্মে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ হেল মাফি।
উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ রক্ষা ও সরকারি সম্পদ সুরক্ষায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট, এক লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৫:৩৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬