সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

দর্শনায় মুক্তিযোদ্ধাদের সাথে বাবু খাঁনের মতবিনিময়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ১০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা কমান্ডের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় দর্শনার শাপলা পার্কে এই সভায়
দামুড়হুদা উপজেলা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাফিজুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাহমুদ হাসান খান বাবু।
প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ হাসান খান বাবু বলেন, “মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে মুক্তিযোদ্ধাদের ভূমিকা অপরিসীম।” তিনি বলেন “মুক্তিযোদ্ধারা কাকে ভোট দিবে, তা তাদের গণতান্ত্রিক অধিকার। আমার কাছে মুক্তিযোদ্ধার পরিচয় হলো তিনি একজন মুক্তিযোদ্ধা। তিনি কোন দলের নন, দেশের সম্পদ। আমি যদি নির্বাচিত হতে পারি, আমার কাছে সকল বীর মুক্তিযুদ্ধাদের সমান অধিকার এবং সম্মান থাকবে। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবেছ উদ্দিন, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত, জীবননগর উপজেলা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান ও চুয়াডাঙ্গা উপজেলা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী।সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং একটি উৎসবমুখর নির্বাচনী পরিবেশ তৈরিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচিয়ে রাখার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে জয়ী করার কোন বিকল্প নেই বলে তারা সকলকে সতর্ক করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দর্শনায় মুক্তিযোদ্ধাদের সাথে বাবু খাঁনের মতবিনিময়

আপডেট সময় : ১১:১৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬