০৭ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি, শনিবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বিরামপুরে পিতাকে বেধড়ক মারধর ও দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ, ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ দৈনিক কীর্তনখোলা পত্রিকার বাবুগঞ্জ প্রতিনিধি হিসেবে মোস্তাফিজুর রহমান টুলুর নিয়োগ ঝালকাঠি আইনজীবী সমিতি নির্বাচন চূড়ান্ত ফলাফল মাহেব হোসেন – সোহেল প্যানেল ৭টি শাহাদাৎ -নাসিম প্যানেল ৪ টি দামুড়হুদায় ৫ মাদকসেবীকে কারাদণ্ড শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বেগম সেলিমা রহমান বানারীপাড়ায় প্রতিবেশীর গালমন্দ ও বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা বাবুগঞ্জে ইউএনও’র সাথে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
এরহম ধুইক্কা ধুইক্কা মরার চাইতে মোগো বিষ দিন একসাথে খাইয়া মইর্রা যাই।

এরহম ধুইক্কা ধুইক্কা মরার চাইতে মোগো বিষ দিন একসাথে খাইয়া মইর্রা যাই।

বাংলাদেশ কেন্দ্রীয় ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি আয়োজিত কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সভাপতি মোসাদ্দেক হোসেন স্বপন। সভাটির সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব ইসরাইল পণ্ডিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ হেলাল উদ্দিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ। সভায় ভোলা থেকে আগত জেলে করিম মিয়া বলেন রাক্ষসী অবৈধ ট্রলিং জাল সাগরের গুড়ি গুড়ি বড় বড় সব মাছ ধরিয়া ফালায়, মোরা হারাদিন জাল বাইয়াও ২০০ টাহার মাছ পাই না, টলিং জালে সাগর এবং নদীর মাছ সব ছেইক্কা খাইছে, মোরা এইরম ধুইক্কা ধুইক্কা মরার চাইতে একলগে বিষ খাওয়াইয়া মাইর্রা ফালান।

বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি জেলেদের বিভিন্ন দুঃখ দুর্দশা নিয়ে ১৯৮৫ সাল থেকে কাজ করে আসছে। সংগঠনটি ২০০২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে স্বর্ণ তো পদকে ভূষিত করা হয়।
সভায় আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হন বর্তমান সভাপতি ইসরাইল হোসেন পন্ডিত, ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবুল মীর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019