সংবাদ শিরোনাম ::
অতি প্রবল ঘূর্ণিঝড়ে ‘অর্ণব’, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটার মামলার ১ নম্বর আসামি গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান বরিশালে থানার সংখ্যা দ্বিগুণের পরিকল্পনা, হবে আরও ৪ থানা বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয় প্রশ্নপত্র ফাঁসে পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন ফেসবুক লাইভে বিএনপি সরকারের সমালোচনা, সেই নারী উদ্যোক্তা কারাগারে ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানের ঘটনায় সন্দেহজনক দোষারোপ করে প্রতিবেশী দম্পতিকে মারধর ঝালকাঠিতে ফুটপাত দখল ও অবৈধ অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদের দাবিতে মানববন্ধন কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ

জীবননগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ বোতল উইনসেরেক্সসহ আটক ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার জীবননগরে পৃথক দুটি অভিযান চালিয়ে ৬০ বোতল উইনসেরেক্সসহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার সকালে উপজেলার কালা ও ধোপাখালী গ্রাম থেকে কালা গ্রামের গাংপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে বিপুল মিয়া (৪৫) এবং ধোপাখালী গ্রামের পশ্চিমপাড়ার মৃত শাহাদাত হোসেনের ছেলে তরিকুল ইসলাম (৪৫) মাদকসহ আটক করা হয়।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম জীবননগর উপজেলার কালা গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযাকালে ৫০ বোতল উইনসেরেক্সসহ বিপুল মিয়াকে তার নিজ বসতঘর হতে আটক করা হয়।পরবর্তীতে ধোপাখালী গ্রামে অভিযান চালিয়ে তরকিুল ইসলামকে আটক করা হয়। এসময় তার বসতঘর হতে উদ্ধার করা হয় ১০ বোতল উইনসেরেক্স। এ ঘটনায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাকিবুল ইসলাম রাসেল বাদী হয়ে আটক দুজনের বিরুদ্ধে জীবননগর থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন।উল্লেখ্য, উইনসেরেক্স কোডেন ফসফেটযুক্ত তরল পদার্থ, যা বাংলাদেশে অবৈধ মাদকদ্রব্য হিসেবে ব্যবহৃত হয়। বর্তমানে ফেন্সিডিলের দাম আকাশছোঁয়া হওয়ায় তার বিকল্প হিসেবে মাদকসেবীরা উইনসেরেক্স সেবন করছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জীবননগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ বোতল উইনসেরেক্সসহ আটক ২

আপডেট সময় : ০৪:০৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫