সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের ‘বিতর্কিত বক্তব্যে’ বিক্ষোভ ও ঝাড়ু মিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 41;

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ
বরিশালের বাবুগঞ্জে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ আসনের মনোনীত প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সমালোচিত বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভে অংশ নেওয়া শতাধিক নারী-পুরুষ ব্যারিস্টার ফুয়াদের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে বক্তব্য প্রত্যাহার ও তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বিক্ষোভকারীরা শতাধিক ঝাড়ু হাতে প্রতীকী প্রতিবাদ জানিয়ে বলেন, বাবুগঞ্জের সাধারণ মানুষকে চাঁদাবাজ ও সন্ত্রাসী হিসেবে উপস্থাপনের অপচেষ্টা জনগণের সম্মানহানির শামিল।

স্থানীয়রা জানান, ৭ ডিসেম্বর আড়িয়াল খাঁ নদের ওপর নির্মাণাধীন মীরগঞ্জ সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ব্যারিস্টার ফুয়াদ মিডিয়াকর্মীদের কাছে অভিযোগ করেন—সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানির কাছে বাবুগঞ্জের রাজনীতিবিদ ও সাধারণ মানুষ চাঁদা দাবি করেছেন। এলাকাবাসীর দাবি, এ বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, অসত্য ও ভিত্তিহীন।

একই দিন বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনেও ব্যারিস্টার ফুয়াদ মন্তব্য করেন বাবুগঞ্জ-মুলাদী এলাকায় নাকি বোমা তৈরির অসংখ্য কারখানা রয়েছে এবং অনেকের কাছে আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। তাঁর এসব বক্তব্যে স্থানীয়দের মতে, বাবুগঞ্জ-মুলাদীর মানুষ বিশ্ববাসীর কাছে আতঙ্কের জনপদ হিসেবে উপস্থাপিত হয়েছে, যা এলাকার মান-সম্মানকে গভীরভাবে আহত করেছে।

বিক্ষোভকারীরা জানান, ফুয়াদের এই অমূলক, অপপ্রচারমূলক বক্তব্যের দৃষ্টান্তমূলক শাস্তি ও এলাকার মানুষের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলন করা হবে।

ঝাড়ু মিছিল ও বিক্ষোভ কর্মসূচিতে মীরগঞ্জ ও বাবুগঞ্জ এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের ‘বিতর্কিত বক্তব্যে’ বিক্ষোভ ও ঝাড়ু মিছিল

আপডেট সময় : ১১:৪৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫