সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বানারীপাড়ায় বখাটের কাস্তের আঘাতে কলেজ শিক্ষার্থীর মুখমন্ডল ক্ষত বিক্ষত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় বখাটের ধারালো কাস্তের আঘাতে জিদনী নামের এক কলেজ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বৃধবার (৩ ডিসেম্বর) বিকালে উপজেলার পশ্চিম শিয়ালকাঠি গ্রামে বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী জিদনিদের বাড়িতে একই গ্রামের বখাটে মাদকাসক্ত সজিব প্রবেশ করে তার গলায় থাকা স্বর্নের চেইন ও কানের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় জিদনী তাকে বাধা দিলে সজিবের সঙ্গে থাকা ধারালো কাস্তে দিয়ে সে তার মুখমন্ডল ও হাত কুপিয়ে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় জিদনীকে স্বজনরা উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার্ড করা হয়। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে সজিবের দুই ভাইয়ের সহায়তায় স্থানীয় লোকজন বখাটে সজিবকে আটক করে রশি দিয়ে বেঁধে আহত জিদনীদের বাড়িতে নিয়ে যায়। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে তারা গিয়ে সজিবকে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় ওই আহত ছাত্রীর পিতা জাকির হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার বিকালে সজিবের বিরুদ্ধে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন। সজিব উপজেলার বাইশারী ইউনিয়নের পশ্চিম শিয়ালকাঠী গ্রামের মোহাম্মদ আলী বেপারীর ছেলে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে আসামী সজিবকে বরিশালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এদিকে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে আহত করার ঘটনায় কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অবিভাবকসহ এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বখাটে সন্ত্রাসী সজিবের দৃষ্টান্তমূলক শাস্তর দাবি জানিয়েছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় বখাটের কাস্তের আঘাতে কলেজ শিক্ষার্থীর মুখমন্ডল ক্ষত বিক্ষত

আপডেট সময় : ০৪:৫০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫