সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বাবুগঞ্জের ধুমকেতু ফাউন্ডেশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
“মানবতার কল্যাণে আমাদের কাজ, চলবে মোরা একসাথে জয় করব মানবতাকে” — এই স্লোগানকে ধারণ করে সামাজিক ও অরাজনৈতিক প্রতিষ্ঠান ধূমকেতু ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে অবস্থিত একটি রেস্তোরাঁয় আলোচনা সভা ও মধ্যাহ্নভোজের আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

২০২১ সালের ৮ নভেম্বর যাত্রা শুরু করা ধূমকেতু ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রতিবছর স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।

সংস্থার সভাপতি হাফেজ মো. সবুর খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট মো. রুহুল আমিন খায়ের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. মনিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. রহমাতুল্লাহ, ব্যবসায়ী আমানুল্লাহ খান নোমান, মাস্টার মো. আবুল কাশেম, আলহাজ্ব খলিলুর রহমান মিজান এবং মাওলানা মোহাম্মদ ইদ্রিস হাসান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ধূমকেতু ফাউন্ডেশন স্বেচ্ছাসেবার মাধ্যমে সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রাখছে। আগামী দিনেও এ সংগঠন যেন মানবকল্যাণে নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যেতে পারে— এ কামনা করেন অতিথিরা।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও সদস্যদের নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জের ধুমকেতু ফাউন্ডেশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেট সময় : ১২:১৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫