সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বাবুগঞ্জে শ্রমিক দল নেতা অপুকে পিটিয়ে আহত, মূল হোতা জিসান গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক:
বরিশালের বাবুগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কেদারপুর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম অপুকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ জিসান বাহিনী। ঘটনাটি ঘটে সোমবার দুপুর ১২টার দিকে বাবুগঞ্জ উপজেলার খানপুরা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে আগরপুর ইউনিয়নে সংঘটিত এক ঘটনায় জিসানকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন অপু। সেই ঘটনার জের ধরেই সোমবার খানপুরা বাজারের একটি দোকানে অপুকে দেখে জিসান প্রথমে তর্কে জড়ায়। একপর্যায়ে সে ফোন করে সহযোগীদের ডেকে এনে অপুর ওপর অতর্কিত হামলা চালায়।

হামলায় অপুর শরীরের বিভিন্ন স্থানে এবং মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আহত অপু কেদারপুর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক ও বাবুগঞ্জ উপজেলা শ্রমিক দলের সক্রিয় কর্মী।

সংবাদ পেয়ে উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ উদ্দিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু হাসপাতালে গিয়ে আহত নেতার চিকিৎসার খোঁজখবর নেন।

উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ উদ্দিন বলেন,অপু বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগ দিতে আসছিলেন। এর আগ মুহূর্তে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে সন্ত্রাসী জিসান তাকে অতর্কিতে হামলা করে মারাত্মকভাবে আহত করে। বর্তমানে তিনি শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন-উল ইসলাম বলেন, হামলার ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকেই মূল হোতা জিসানকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে শ্রমিক দল নেতা অপুকে পিটিয়ে আহত, মূল হোতা জিসান গ্রেফতার

আপডেট সময় : ০৩:১২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫