সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বাবুগঞ্জে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ॥
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফারুক আহমেদ।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে তিনি উপজেলার দেহেরগতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি কাজের মান ও অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নেন এবং গুণগত মান বজায় রেখে সময়মতো প্রকল্প সমাপ্ত করার নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে বাবুগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী এমামুল হক আলীম উপস্থিত ছিলেন। এছাড়াও প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সদস্যরাও সেখানে উপস্থিত থেকে চলমান কাজের বিষয়ে উপজেলা প্রশাসনকে অবহিত করেন।

ইউএনও ফারুক আহমেদ বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম যেন টেকসই ও জনগণের উপকারে আসে, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদারকি করা হচ্ছে।

উল্লেখ্য, বাবুগঞ্জ উপজেলায় চলতি অর্থবছরে বিভিন্ন ইউনিয়নে সড়ক সংস্কার, ড্রেন নির্মাণ, শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়ন ও জনসেবামূলক অবকাঠামো নির্মাণ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ

আপডেট সময় : ০১:০২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫