সংবাদ শিরোনাম ::
মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম

বরিশাল নগরীতে সন্দেহভাজন ভারতীয় নারী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বরিশাল নগরীর ২১নং ওয়ার্ডের মনু মিয়ার লেন এলাকা থেকে সন্দেহভাজন এক ভারতীয় নারীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই বরিশাল কার্যালয়ের তথ্যের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

এনএসআই বরিশাল কার্যালয়ের একটি গোপন সূত্র জানায়, উক্ত এলাকায় একটি মুসলিম পরিবারের আশ্রয়ে কয়েকজন ভারতীয় নারী অবস্থান করছেন। তারা সবসময় ঘরের দরজা বন্ধ রাখেন এবং বাইরে বের হওয়ার সময় বোরকা পরে চলাফেরা করেন, যাতে পরিচয় গোপন থাকে। এ তথ্যের ভিত্তিতে এনএসআই ও কোতোয়ালী মডেল থানার একটি যৌথ টিম অভিযান চালিয়ে জনৈক কুদ্দুসের ভাড়া বাসা থেকে ওই নারীকে আটক করে।

আটক নারী নিজেকে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাসিন্দা রীতা বালা বলে পরিচয় দেন এবং একটি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দেখান। তবে এনএসআই বরিশাল কার্যালয় বরিশাল ও মাদারীপুর নির্বাচন অফিসে যোগাযোগ করে যাচাই করলে দেখা যায় কার্ডের সকল তথ্য সঠিক হলেও ছবির ভিন্নতা রয়েছে।

এছাড়া মাদারীপুরের উল্লিখিত ঠিকানায় স্থানীয়ভাবে খোঁজ নিয়ে রীতা বালা নামের কোনো ব্যক্তি বসবাস করেন না বলে জানা যায়। এছাড়া বরিশালে তার অবস্থান বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি প্রতিবার ভিন্ন ভিন্ন তথ্য প্রদান করেন, যা সন্দেহের জন্ম দেয়।

অভিযানে অংশ নেওয়া কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ বলেন, আমাদেরকে জেলা এনএসআই বরিশাল কার্যালয় থেকে জানানো হয় যে মনু মিয়ার লেন এলাকায় এক সন্দেহভাজন নারী অবস্থান করছেন। তথ্যের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে আটক করে থানায় নিয়ে আসি।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ভারতীয় নাগরিক হতে পারেন। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তার জাতীয় পরিচয়পত্রে ছবির অমিলসহ কিছু গড়মিল পাওয়া গেছে। আমরা তদন্ত শেষে বিস্তারিত বলতে পারব। প্রাথমিকভাবে তার অবস্থান সন্দেহজনক হওয়ায় আইনগত প্রক্রিয়া অনুযায়ী তদন্ত সম্পন্ন করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল নগরীতে সন্দেহভাজন ভারতীয় নারী আটক

আপডেট সময় : ১২:০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫