সংবাদ শিরোনাম ::
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

হিজলায় অবৈধ জাল দিয়ে মাছ শিকারের সময় কোস্টগার্ড ও মৎস্য কর্মকর্তাদের ওপর হামলা, আটক ৭

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম হিজলা থেকে ঃ
বরিশালের হিজলা উপজেলার মূল মেঘনা নদীর আলীগঞ্জ অংশে অবৈধ জাল দিয়ে মাছ শিকারের সময় অভিযান চালাতে গেলে হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাতে কোস্টগার্ড হিজলা কন্টিনজেন্ট ও মৎস্য অধিদপ্তর হিজলার যৌথ অভিযানে স্থানীয় জেলেরা দা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

অভিযানে নেতৃত্ব দেন কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম ও হিজলা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। এসময় মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমসহ কোস্টগার্ডের কয়েকজন সদস্য আহত হন।

অভিযানে অন্তত ৭ জন জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে দা, দেশীয় অস্ত্র ও অবৈধ জাল জব্দ করা হয়েছে।

হিজলা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, “মেঘনায় মা ইলিশ সংরক্ষণে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। অবৈধভাবে মাছ শিকারকারীরা হামলা চালালেও আমরা অভিযান বন্ধ করব না।”

কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। মা ইলিশ রক্ষায় নদীতে টহল ও অভিযান আরও জোরদার করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হিজলায় অবৈধ জাল দিয়ে মাছ শিকারের সময় কোস্টগার্ড ও মৎস্য কর্মকর্তাদের ওপর হামলা, আটক ৭

আপডেট সময় : ০৬:০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫