দর্শনায় যৌথবাহিনীর হাতে ইয়াবা,গাঁজাসহ আটক ১
- আপডেট সময় : ০২:৫০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ২৪ বার পড়া হয়েছে

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা দর্শনায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২শ৬৩ পিস ইয়াবা ও ১ পুরিয়া গাঁজাসহ এক মাদক কারবারী আটক হয়েছে।
মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা সেনাবাহিনী সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভোরে রাতে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন মঞ্জুরুল রহমান মাসফি এর নেতৃত্বে চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার মোহাম্মদপুর জামে মসজিদ সংলগ্ন বাসা থেকে মৃত বদরুল আলমের ছেলে মাহাবুব আলম পলাশ (৫৫) কে আটক করা হয়।পরে তার স্বীকারোক্তিতে তার বাড়ি হতে ২৬৩ পিস ইয়াবা, এক পুরিয়া গাঁজা, গাঁজা সেবনের কলকে, চারটি গাঁজা কাটার সরঞ্জাম ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।আসামি পলাশকে আইনি কার্যক্রম শেষে মাদকদ্রব্যসহ দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।সেনাবাহিনী হতে আরও জানানো হয় , আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।এসময় যেকোনো ধরনের অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য সর্বসাধারণকে অনুরোধ জানাতে বলা হয়।


























