সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

বানারীপাড়ায় বন্দর বাজারে সঞ্জয় দেবনাথের শাড়ি কাপড়ের দোকানে ভয়াবহ আগুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি

বরিশালের বানারীপাড়া বন্দর বাজারের পুরাতন কাপড় ব্যাবসায়ী অরুন দেবনাথের জ্যেষ্ঠ পুত্র সঞ্জয় দেবনাথের দোকান খাজা বাবা বস্ত্রালয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ১৭-০৯-২০২৫ ইং বুধবার আনুমানিক ৯:৪৫ মিনিটের সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আগুন লাগার দিন দোকান মালিক সঞ্জয় দেবনাথ পুজার মাল কেনার উদ্দেশ্য বুধবার সন্ধ্যা ৭ টার সময় বানারীপাড়া থেকে ঢাকার পথে যাত্রা শুরু করেন। দুর্গাপূজা উপলক্ষে মালমাল ক্রয়ের জন্য উক্ত বাজারের আরও ৩ জন ব্যাবসায়ী (সুমন পোদ্দার, শ্রীকৃষ্ণ দেবনাথ, যুগল দেবনাথ) এর সাথে সঞ্জয় দেবনাথ সহ ৪ জন ঢাকা গিয়েছিলেন। ধারনা করা হয় বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন লাগার কারনে কাপড়,থ্রি পিচ,ল্যাহেঙ্গা,বেডসীট,লুঙ্গি,শার্ট পিচ,প্যান্ট পিচ সহ দোকানের ৩ ভাগের ২ ভাগ মাল আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। আগুন লাগার ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয় জনতা দ্রুত তালা ভেঙে দোকানে ঢুকে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন লাগার প্রাথমিক পর্যায়ে পার্শ্ববর্তী নিউ রাজধানী বেকারির স্বত্বাধিকারী মোস্তাক আহমেদ তার দোকানে থাকা অগ্নিনির্বাপক গ্যাস থেকে আগুন নেভানোর চেষ্টা করেন এবং দোকানের পাশে থাকা বানারীপাড়া বাজার কেন্দ্রীয় মসজিদ থেকে বালতিতে করে পানি এনে বাজারের সকল পর্যায়ের মানুষ আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিস(দমকল বাহিনী) এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। সঞ্জয় দেবনাথের দোকানে আগুন লাগার আনুমানিক এক থেকে দেড় ঘন্টা পরে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমান এবং বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন ও বাজার ব্যবসায়ী
নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে আসেন।
দোকান মালিক সঞ্জয় দেবনাথ বলেন আগুন লাগার খবর যখন আমি পাই তখন আমি ঢাকার লঞ্চে ছিলাম, বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্য লঞ্চ ছাড়ার ৩০ মিনিট পরে আমাকে আগুন লাগার খবর জানানো হয়। সঞ্জয় দেবনাথ আরও বলেন আগুন লাগায় তার দোকান থেকে বেশিরভাগ মালামাল পুড়ে ছাই হয়ে যায় এবং দোকান রক্ষার্থে ফায়ার সার্ভিসের পানি দেওয়ায় অবশিষ্ট মাল ভিজে নষ্ট হয়ে বিক্রির অযোগ্য হয়ে যায়। এতে প্রায় আনুমানিক ৩৫ লক্ষ টাকার মালামালরে ক্ষতি হয় বলে সঞ্জয় দেবনাথ জানিয়েছেন। #$$#

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় বন্দর বাজারে সঞ্জয় দেবনাথের শাড়ি কাপড়ের দোকানে ভয়াবহ আগুন

আপডেট সময় : ০৫:২৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫