সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

ভয়ভীতিহীন ও দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই ঘোড়াঘাটে ডা. জাহিদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৪:৩০ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনন বলেছেন,আগামীর বাংলাদেশ কেমন হবে, তা জনগণ নির্ধারণ করবে। কাজেই আগামীর বাংলাদেশ যেন সুন্দর হয়, সুশাসনের জন্য হয়, আইন শৃঙ্খলার হয়, ভয়ভীতিহীন হয়, যেন দূর্নীতিমুক্ত বাংলাদেশ হয় এবং আগামীর প্রজন্ম যেন যার যার যোগ্যতা অনুযায়ী কাজ পায় সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় পৌর কেন্দ্রীয় শহীদ মিনারে পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
তিনি আরও বলেন, “বর্তমান সময় আমাদের জন্য চ্যালেঞ্জিং। আমাদের গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকার, ফরিদ আলম সহ আরও অনেকে। এ সময় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ এবং স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
শেষে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও হাজার হাজার মানুষের জনসমাগমের মধ্য দিয়ে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভয়ভীতিহীন ও দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই ঘোড়াঘাটে ডা. জাহিদ

আপডেট সময় : ০৬:২৪:৩০ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫