সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

সাব ভোটকেন্দ্র স্থাপনের দাবিতে বাবুগঞ্জে মানববন্ধন ও নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভুতেরদিয়া নতুনচর এলাকার ভোটাররা সাব-ভোটকেন্দ্র স্থাপনের দাবিতে বাবুগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন করেছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৩১ নম্বর দক্ষিণ ভুতেরদিয়া নতুনচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি সাব (সহায়ক) ভোটকেন্দ্র স্থাপন সময়ের দাবি। নদীঘেরা দুর্গম চরাঞ্চল হওয়ায় বর্তমান নদী পার হয়ে নদীর অপর প্রান্তে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়া এলাকাবাসীর জন্য কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ।
তারা আরও জানান, চরাঞ্চলের সাধারণ মানুষ, বৃদ্ধ ও নারীরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে অন্য এলাকায় গিয়ে ভোট দিতে পারেন না। এতে ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তারা।
স্থানীয় সমাজসেবক আব্দুল হাকিম বিশ্বাসের সভাপতিত্বে ছাত্রদল নেতা বিপ্লব মিস্ত্রির সঞ্চালনায়
আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ রাহাত বিশ্বাস, মোহাম্মদ নুরুল হক চৌকিদার, মোঃ রফিক সরদার, মোঃ রিয়াজ হাওলাদার, মোসাম্মৎ মারুফা আক্তার, মোসাম্মৎ সোনা বড় বেগম, মোহাম্মদ আলাউদ্দিন হাওলাদার, আব্দুর রহমান সিকদার, আব্দুল হাকিম ঘরামী, মুজাহার হাওলাদার, মোঃ শহিদুল ইসলাম হাওলাদার, শাজাহান সরদার, জাকির হোসেন মুন্সি প্রমূখ।

এছাড়াও মানববন্ধন বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন। বক্তারা অবিলম্বে দক্ষিণ ভুতেরদিয়া নতুনচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি সাব ভোটকেন্দ্র স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। এবং মানববন্ধন কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় একটি স্মারকলিপি প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাব ভোটকেন্দ্র স্থাপনের দাবিতে বাবুগঞ্জে মানববন্ধন ও নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাও

আপডেট সময় : ১২:২৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫