সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

তেঁতুলিয়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংককে ডাকাতির চেষ্টায় এক যুবক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ ২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ উপজেলার ভজনপুর ইউনিয়নে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ভজনপুর শাখায় ডাকাতির সহিদুল হক নামে এক যুবককে আটক করা হয়েছে। ওই যুবক ডাকাতির উদ্দেশ্যে বিকেলেই ব্যাংকে ঢুকে লুকিয়ে ছিল।

আটকৃত সহিদুল ভজনপুর ইউনিয়নের সারাপিগছ গ্রামের শুকুরু মোহাম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত বুধবার দিবাগত রাতে ভজনপুর বাসস্ট্যান্ডের একটি ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখাটি। ব্যাংকের নৈশ্যপ্রহরী রাতে খাবারের জন্য নিচে আসেন। কিছুক্ষণ পর দুর থেকে ভিতরে আলো জ্বলতে দেখেন এবং শব্দ শুনতে পান। এ সময় সন্দেহ হলে তিনি সঙ্গে সঙ্গে ব্যাংক ম্যানেজার ও কর্মকর্তাদের খবর দেন এবং স্থানীয় লোকজনকে ডাকেন। স্থানীয়দের সহায়তায় ব্যাংকের ভিতরে প্রবেশ করে ওই যুবককে হাতেনাতে ধরা হয়। এ সময় তার ব্যাগ থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।

খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

নৈশ্যপ্রহরী আনিসুর রহমান জানান, রাতে বাইরে থেকে হঠাৎ ব্যাংকের ভেতর লাইট জ্বলে থাকতে দেখতে পাই এবং ভিতরে কিছু একটা শব্দ শোনা যায়। আমি একা প্রবেশ করার সাহস পাচ্ছিলাম না। তাই ব্যাংক ম্যানেজার ও কর্মকর্তাদের জানিয়ে স্থানীয়দের সহায়তায় ভিতরে প্রবেশ করে যুবককে আটক করা হয়।

ইউপি সদস্য তবিবর রহমান জানান, আটক যুবক বিকেলে ব্যাংকে লুকিয়ে ছিল। রাতে সবাই বের হলে সে ডাকাতির চেষ্টা চালায়। স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়েছে। তা বড় ধরনের একটা অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হতো আমাদের ভজনপুর সহ গোটা উপজেলাবাসীকে।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মুসা মিয়া জানান, ভজনপুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক শাখায় ডাকাতির চেষ্টায় স্থানীয়দের সহায়তায় একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়াধীন শেষে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তেঁতুলিয়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংককে ডাকাতির চেষ্টায় এক যুবক আটক

আপডেট সময় : ০১:৩৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫