ঝালকাঠিতে নানা আয়োজনে পালিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫
- আপডেট সময় : ০১:০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ১২ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 31;

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে রবিবার ১৮ আগষ্ট জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে “অভয়াশ্রম গড়ে তুলি,দেশী মাছে দেশ ভরি”এই স্লোগান সামনে রেখে পালিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বণার্ঢ্য র্যালী শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে শেষ হয়। জেলা শিল্পকলা একাডেমিতে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন আমরা জন্মের পর থেকে শুনে এসেছি মাছে ভাতে বাঙালি। আমাদের মূল আমিষ জাতীয় খাবার হচ্ছে মাছ। আমাদের দেশে ১২% লোক মৎস্য জীবিকার সাথে জড়িত। আমাদের দেশের মাছ বিদেশে রপ্তানি করে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। মৎস্য চাষে বেশি অবদান আমাদের জেলেদের। তিনি আরো বলেন সম্মানিত মৎস্যজীবী ভাইয়েরা জানেন না তারা দেশের জন্য কত বড় কাজ করছেন।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়,সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কাওছার হোসেন। ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা জেলা উপজেলার মৎস্য অফিসের কর্মচারী কর্মকর্তা ও মৎস্যজীবী নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা নয়ন চন্দ্র শীল।
মৎস্য জীবীর সভাপতি নব মালো বলেন পেশাগত জেলেরা ঠিক মতো সরকারি অনুদান পায় না। মৎস্য জীবীর লিষ্টে রিকশা চালক, অটো চালক, বিভিন্ন শ্রেণীর মানুষের নাম রয়েছে। তাদের জন্য জেলেরা সরকারি অনুদান থেকে বঞ্চিত হচ্ছে। তিনি জেলা প্রশাসক ও জেলা মৎস্য কর্মকর্তার কাছে অনুরোধ জানান সঠিক জেলেদের তালিকা জেলেদের নিয়ে তৈরি করতে।
আরো বলেন এখন অবৈধ জাল দিয়ে জেলেরা মাছ ধরেনা।যদি জেলেরা সরকারি অনুদান ঠিক মতো না পায় তখন তারা অবৈধভাবে মাছ শিকার করতে বাধ্য হবে।

























