সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বিজয়নগরে জুলাই বিপ্লবের শহীদ ওমরের সমাধিতে শ্রদ্ধা ও ফাতেহা পাঠ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হুসাইন মোহাম্মদ (রুবেল) , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

বিগত আওয়ামী সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে ২০২৪ সালের ছাত্র আন্দোলন ও গণ-অভ্যুত্থানে ঢাকার যাত্রাবাড়ীতে শহীদ হওয়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সন্তান মোহাম্মদ সাজিদুর রহমান ওমর এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) ‘জুলাই বিপ্লব’-এর প্রথম বার্ষিকী উপলক্ষে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নে অবস্থিত শহীদ ওমরের সমাধিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার সাধারণ ত্রিপুরা শহীদ ওমরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জিয়াউল ইসলাম, মৎস্য কর্মকর্তা জায়মান জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুল কবির, গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম থানা পুলিশের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও বিজয়নগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ জমির হোসেন দস্তগীর দলীয় নেতাকর্মী ও এনসিপির আকিব জাবেদ তার দলে নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ ওমরসহ জুলাই বিপ্লবের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিজয়নগরে জুলাই বিপ্লবের শহীদ ওমরের সমাধিতে শ্রদ্ধা ও ফাতেহা পাঠ

আপডেট সময় : ০৬:০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫