সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ বরিশাল বিএনপি নেত্রী নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা মাদকমুক্ত ও আধুনিক রহমতপুর গড়ার প্রত্যয় নিয়ে গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী শিমুল শিকদার নতুন পাসপোর্ট-এনআইডির আবেদন শেখ হাসিনার, ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা অনেক নির্বাহী কর্মকর্তা এলাকায় থাকতে পারেননি’, ইউএনওকে উদ্দেশ করে বিএনপি নেতার বক্তব্যে বিতর্ক উজিরপুরে নারীদের গোপন ভিডিও, স্বেচ্ছাসেবক দল নেতা বহিস্কার পর্নোগ্রাফি আইনের মামলায় জেলহাজতে প্রেরন বিরামপুরের দিওড় ইউনিয়নে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বাণী বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী

দামুড়হুদায় ওয়েভ ফাউন্ডেশনে উদ্যোগে প্রকৃতি সংরক্ষণ দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান
রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দামুড়হুদায় ওয়েভ ফাউন্ডেশনে উদ্যোগে প্রকৃতি সংরক্ষণ দিবস পালিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় পিকেএসএফ এর সহায়তায় দর্শনা ওয়েভ ফাউন্ডেশন এগ্রো ইকোলজি প্রকল্পের উদ্যোগে ওয়েভ ফাউন্ডেশনের গো গ্রীন সেন্টার এর হল রুমে আলোচনা সভাপতিত্ব করেন
ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারি কমিশনার ভূমি ও দর্শনা পৌর প্রশাসক কে এইচ তাসফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল সাভা, চুয়াডাঙ্গা সদর উপজেলা লোকমোর্চা সভাপতি এডভোকেট মানিক আকবর, সাধারণ সম্পাদক লাইলা পারভীন প্রমুখ।কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ। অনুষ্ঠানের প্রবন্ধ উপস্থাপন করেন এগ্রো ইকোলজি প্রকল্পের ফিল্ড সমন্বয়কারী সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে বক্তারা বলেন পৃথিবী আজ বিপর্যয়ের তার প্রান্তে। একদিকে আমরা মানুষ হিসাবে প্রকৃতিকে ধ্বংস করছি অন্যদিকে প্রকৃতি আমাদেরকে ধ্বংস করছে। এক সময় আমাদের দেশে খাল বিলে প্রচুর দেশি মাছ পাওয়া যেত। রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে তা প্রায় বিলুপ্তির মুখে। পাহাড়ের মাটি কেটে, গাছপালা নিধন করে, নদী নালা খাল বিল ভরাট করে জনবসতি গড়ে তুলছি। ফলে এখন দেখা দিচ্ছে পাহাড় ধস, অনাবৃষ্টি,ঝড়, তুফান ও বন্যার বিভিন্ন ধরনের দুর্যোগ। আমাদের ওয়াদা করতে হবে নদী নালাখাল বিলের মাটি ভরাট করে, গাছপালা নিধন করে, কীটনাশক রাসায়নিক সার ব্যবহার করে প্রকৃতিকে ক্ষতি করব না। যত্রতত্র জনবসতি গড়ে তুলবো না। আলোচনা সভা শেষে র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দামুড়হুদায় ওয়েভ ফাউন্ডেশনে উদ্যোগে প্রকৃতি সংরক্ষণ দিবস পালিত

আপডেট সময় : ০৬:০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫